(ক) একইভাবে চার্জশীট এবং ইহার ক্রোড়পত্র পেশ করিবার সঙ্গে সঙ্গে তদন্তকারী অফিসার পি ফরম নং ৪৯-ক-তে কোর্ট অফিসারের নিকট একটি সাক্ষ্য স্মারক পেশ করিবেন যাহা চূড়ান্ত মামলা ডায়েরীর সহিত সংযুক্ত করিতে হইবে। সাক্ষ্য স্মারক আলাদা রাখিতে হইবে এবং মামলা স্থগিত থাকিবার সময় মামলা ডায়েরীর অংশ হইবে না। (খ) মামলা পরিচালনার পদ্ধতির ব্যাপারে সুপার কোন সুপারিশ করিতে চাহিলে কোর্ট অফিসারকে তিনি মামলা সমাপ্ত করিবার প্রয়োজনীয় পদক্ষেপ লইবেন। কোন ত্রুটি থাকিয়া থাকিলে তাহা দূর করিবার জন্য অবশ্য কোর্ট অফিসার সুপারিশের প্রতীক্ষা করিবেন না। ভাষ্য সাক্ষ্যলিপিঃ তদন্তকারী অফিসার যখন মামলা-সম্পর্কিত অভিযোগপত্র বা…