(ক) খুন, ডাকাতি, গুরুতর দাঙ্গা, ডাক ডাকাতি, মহাসড়ক দস্যুবৃত্তি বড় ধরনের যেখানে ৬০০.০০ টাকার বেশি চুরি গিয়াছে এমন সকল মামলার চার্জশীটের সহিত একটি ম্যাপ বা নকশা পাঠাইতে হইবে। সাধারণতঃ উল্লিখিত মামলা ব্যতীত অন্য কোন মামলার চার্জশীটের সহিত ম্যাপ বা নকশা পাঠাইতে হইবে না। তবে তদন্তকারী অফিসার ইচ্ছা করিলে যেকোন মামলার জন্য একটি ম্যাপ তৈয়ার করিতে ও পাঠাইতে পারেন। তদন্তের যত শীঘ্র সম্ভব প্রথম পর্যায়ে ম্যাপ তৈয়ার করিতে হইবে। (খ) সম্ভব হইলে স্কেলের সাহায্যে ম্যাপ তৈয়ার করা হইবে তবে তাহা অপরিহার্য নহে। স্কেলে তৈয়ার করা হইলে ম্যাপের উপর বিষয়টি স্পষ্ট করিয়া লিখিতে হইবে। (গ) নকশা অংকনকারী বা…