(ক) একটি থানার ওসি যখন ফৌজদারী কার্যবিধির ১৪ অধ্যায়ের অধীনে একটি মামলার তদন্ত শেষ করিয়া অভিযোগ প্রমাণিত দেখিতে পান এবং কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা পরিচালনা করিতে চাহেন এবং যাহাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাহাদের সকলকে বা কোন একজনকে গ্রেফতার করিতে ব্যর্থ হইলেও সঙ্গে সঙ্গে বিপি ফরম নং ৩৯-এ চার্জশীট পেশ করিবেন। চার্জশীট হইতেছে ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারায় বর্ণিত রিপোর্ট। অভিযুক্ত পলাতক অথবা বিচারের জন্য পুলিশী হেফাজতে উপরে প্রেরিত বা শপথনামা স্বাক্ষর করিয়া অবস্থানরত যাহাই হউক না কেন (ফৌজদারী কার্যবিধির ধারা ১৭০) তাহার বিরুদ্ধে চার্জশীট পেশ করিতে হইবে । অভিযুক্ত পলাতক হইলে তদন্তকারী…