কোন পুলিশ অফিসার লিখিতভাবে আদেশ দিলে পোস্ট মাস্টার বা টেলিগ্রাম মাস্টার তাহার অফিসে সংরক্ষিত তথ্য সরবরাহ করিবেন। অবশ্য উক্ত পুলিশ ফৌজদারী আইনের অধীনে তদন্তকারী অফিসার হইতে হইবে। কিন্তু কেবল সেই তথ্যই দেওয়া। হইবে যাহা তদন্তাধীন অপরাধে অভিযুক্ত ব্যক্তির সহিত সম্পর্কিত অথবা অপরাধের সহিত যুক্ত। অন্য মামলায় যে তথ্য চাওয়া হইয়াছে তাহা দেওয়া হইবে কি-না সেই ব্যাপারে সিদ্ধান্ত লইবার জন্য ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১২৪ ধারার অধীনে পোস্ট মাস্টার জেনারেলের আদেশ চাহিয়া মামলাটি তাহার নিকট পাঠাইবেন। পুলিশ যে তথ্য চাহিয়াছেন পোস্ট অফিসের রেকর্ডে তাহা না থাকিলে তথ্য পাওয়া গেলে দেওয়া হইবে। কি হইবে না সেই…