ম্যাজিস্ট্রেটের সাধারণ নির্দেশ সাপেক্ষে পুলিশের দায়িত্ব হইতেছে একটি অভিযোগ প্রতিষ্ঠা করিবার জন্য প্রমাণ প্রয়োজন এবং প্রত্যেকটি তথ্য প্রমাণের জন্য কতজন সাক্ষী প্রযোজন তাহা নির্ধারণ করা। তথ্যটি খুবই বিরোধপূর্ণ কি-না তাহার উপরই অবশ্য সংখ্যা অনেকাংশে নির্ভরশীল।যেখানে ঘটনা প্রমাণ করিতে বিরোধের আশংকা নাই। সেইখানে সাক্ষীদিগকে পাঠাইয়া খামাকা হয়রান করা উচিত নহে। ফৌজদারী কার্যবিধির ১৭১ ধারা অনুযায়ী পুলিশের সহিত কোন সাক্ষী বা অভিযোগকারী যাইবার প্রয়োজন নাই। অঙ্গীকারনামা কার্যকর করিতে অস্বীকৃতি প্রদানকারী সাক্ষীকে পুলিশ হেফাজতে পাঠানো যাইতে পারে। 270. It lies with the police, subject to general…