(ক) জেলা ম্যাজিস্ট্রেট অন্যরূপ নির্দেশ না দিয়া থাকিলে ম্যাজিস্ট্রেটের নিকট যত শীঘু সম্ভব হাজির করাইবার জন্য সাক্ষীদিগকে বাঁধিয়া লইয়া যাইতে হইবে। অবশ্য সরকারী ছুটির কারণে সঙ্গে সঙ্গে মামলার শুনানি অসম্ভব হইলে ছুটির পরের দিন হাজির করাইবার জন্য তাহাদের বাঁধিয়া লইয়া যাইতে হইবে। সাক্ষীদের সুবিধা অথবা অন্য কোন বিশেষ কারণে বিলম্বের অনুমতি দেওয়া হইলে পরিস্থিতি সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হইবে। (খ) কোর্ট অফিসার যাহাতে মামলার জন্য প্রস্তুতি লইতে পারেন সেইজন্য বিচার আরম্ভ হইবার একটি ভাল দিন পূর্বে চার্জশীট তাহার নিকট পাঠাইতে হইবে। চূড়ান্ত ডায়েরীতে মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং অভিযুক্তের…