(ক) পুলিশের গ্রাহ্য নহে এমন কোন মামলা ফৌজদারী কার্যবিধির ১৫৫ ধারার আওতায় তদন্ত করিবার নির্দেশ দিয়া কোন ম্যাজিস্টেট পুলিশকে অভিযোগের কপি পাঠাইলে অথবা উক্ত বিধির ২০২ ধারার আওতায় তদন্ত করিবার নির্দেশ এবং তদন্তের ফলাফল জানাইবার তারিখ নির্দিষ্ট করিয়া দিলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাজ হইবে। উক্ত তারিখের পূর্বে বিলম্বের কারণ ব্যাখ্যা এবং কত তারিখে রিপোর্ট পৌছানো যাইবে তাহা জানাইয়া ম্যাজিস্ট্রেটকে একটি রিপোর্ট পাঠানো অভিযোগকারীকে নির্ধারিত তারিখ জানাইয়া দিতে হইবে এবং ঘটনাস্থলে তদন্তকারী অফিসারের সামনে উপস্থিত হইতে বলিতে হইবে। (খ) এসডিপিও এবং সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্ট পুলিশের সহিত যতদূর…