আদালতগ্রাহ্য মামলার অভিযুক্ত কোন অপরাধী পাগল কি পাগল নহে সেই সম্পর্কে সিদ্ধান্ত পুলিশের দায়িত্ব নহে। অভিযুক্তকে সুস্থ ধরিয়া তিনি মামলা আরম্ভ করিবেন এবং অপরাধ প্রমাণিত হইলে কয়েদীকে বিচারের জন্য উপরে পাঠাইবেন। কিন্তু অভিযুক্ত অপ্রকৃতিস্থ আচরণ করিতে থাকিলে তদন্তকারী অফিসার আদালতকে তাহার মানসিক অবস্থা পরীক্ষা করিবার অনুরোধ জানাইবেন এবং আদালতের মতে কয়েদী আত্মপক্ষ সমর্থন করিতে সক্ষম– এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সাক্ষীদেগকে উপরে পাঠাইবেন না। ভাষ্য উন্মাদ কি-না সেই সম্পর্কে পুলিশ অফিসার সিদ্ধান্ত গ্রহণ করিতে পারেন কি-নাঃ এই প্রবিধানে পরিষ্কার করিয়া বলা হইয়াছে যে, আমলযোগ্য অপরাধে অভিযুক্ত…