(ক) আসন্ন মৃত্যুর আশংকার সম্মুখীন এইরূপ ব্যক্তির সাক্ষ্য প্রয়োজনীয় হইলে এবং তাহার বিবৃতি ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা সম্ভব না হইলে অন্য ব্যক্তি কর্তৃক ঘোষণা লিপিবদ্ধ করা প্রয়াোজন। যখনই সম্ভব অভিযুক্ত অথবা প্রত্যায়নকারী সাক্ষীর উপস্থিতিতে করিতে হইবে। পুলিশ অফিসারের নিকট মৃতপ্রায় ঘোষণা প্রদানকারীকে তাহা স্বাক্ষর করিতে হইবে। (খ) গুরুতর আহত কোন ব্যক্তি মতপ্রায় না হইলে এবং তাহাকে হাসপাতালে পাঠানো হইলে তদন্তকারী অফিসারের কাজ হইবে ম্যাজিস্ট্রেটের রেকর্ডকৃত জবানবন্দি গ্রহণ সম্পর্কে মেডিক্যাল অফিসারকে হুঁশিয়ার করিয়া দেওয়া। (গ) (ক) ও (খ) উপ-প্রবিধানের অধীনে পদক্ষেপ গ্রহণ সম্পর্কে সন্দেহ…