কোন মামলার তদন্তকালে তদন্তকারী অফিসার ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারার আওতায় ইচ্ছা করিলে যেকোন সাক্ষীর বিবৃতি রেকর্ড অথবা নোট করিতে পারেন। তবে তিনি তাঁহার এই ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। তিনি যদি গুরুত্বপূর্ণ ও বস্তুগত সাক্ষী রেকর্ড না করেন তাহার তদন্তের উপর তাহার উধ্বতন অফিসারের সতর্ক দৃষ্টি রাখিবার কোন মূল্য নাই। বিচারকালে আদালতও শাস্তির বিরুদ্ধে বিরূপ মত পোষণ করিতে পারে কেননা আদালত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ অপরীক্ষিত থাকিয়া যাইবে, বিভিন্ন হাইকোর্টে যাহা হইয়াছে। তদন্তকারী অফিসারের উচিত জিজ্ঞাসাবাদকৃত সকল বস্তুগত সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা। সাক্ষীর ভাষায়।জবানবন্দি রেকর্ড করা হইবে এবং…