(ক) মামলা ডায়েরী (পি ফরম ৩৮) তদন্ত অগ্রসর হইবার সঙ্গে সঙ্গে লিখিতে হইবে, প্রত্যেক দিনের শেষে নহে। একেবারে বাম দিকে প্রত্যেকটি কথা লিখিবার সময় ও স্থান উল্লেখ করিতে হইবে। প্রত্যেকটি ডায়েরী পাঠাইবার স্থান, সময় এবং কিভাবে পাঠানো হইয়াছে তাহা উল্লেখ করিতে হইবে। তদন্তকারী অফিসার যেখানে রাত কাটান। সেই স্থানের নামও উল্লেখ করিতে হইবে। পরিশিষ্ট ১৬-তে মামলা ডায়েরীর নমুনা দেওয়া হইয়াছে। (খ) তদন্ত করা হইয়াছে এমন সকল মামলায় মামলা ডায়েরী পেশ করিতে হইবে। দুই বা ততোধিক দিনের মামলা ডায়েরী এক পাতায় লেখা হইবে না এবং এক সঙ্গে পাঠানো হইবে না। দুই বা ততোধিক মামলার রিপোর্টও এক সঙ্গে করা যাইবে না। তদন্ত…