(ক) ফৌজদারী কার্যবিধির ১৭২ ধারায় মামলা ডায়েরীর ব্যবস্থা রাখা হইয়াছে। এই আইনবলে একজন তদন্তকারী অফিসার মামলার তদন্তের ধারাবিবরণী রাখিতে বাধ্য। ডায়েরীতে নিম্নোক্ত তথ্য থাকিতে হইবেঃ (১) থানায় খবরটি কখন পৌছাইয়াছে (সময়); (২) কোন সময় তিনি তদন্ত আরম্ভ এবং শেষ করিয়াছেন; (৩) তিনি কোন কোন স্থান পরিদর্শন করিয়াছেন; (৪) তদন্তের ফলে যে পরিস্থিতি তিনি দেখতে পারিয়াছেন তাহার একটি বিবরণ। উপরোক্ত প্রশ্নগুলির জবাবের বাহিরে কিছু লিখিবার প্রয়োজন নাই-তবে ইউনিয়ন পরিষদের পঞ্চায়েত, প্রেসিডেন্ট বা সদস্যগণ কোন সাহায্য করিয়া থাকিলে তাহা অবশ্যই রেকর্ড করিতে হইবে। ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট, সদস্য বা…