অভিযুক্ত ব্যক্তিকে সরাসরি গ্রেফতার করা হইলে তদন্তকারী অফিসার পুলিশের নির্যাতন সম্পর্কে তাহার কোন অভিযোগ আছে কিনা তাহা জিজ্ঞাসা করিবেন এবং প্রশ্ন।ও উত্তর মামলা ডায়েরীতে লিপিবদ্ধ করিবেন। যদি দুর্ব্যবহারের অভিযোগ করা হয়। তদন্তকারী অফিসার সঙ্গে সঙ্গে কয়েদীর শরীর পরীক্ষা করিবেন এবং যদি শরীরে কোন ক্ষত থাকে পরীক্ষার ফলাফল লিখিয়া রাখিবেন। শরীরের দাগগুলি দুর্ব্যবহারের না গ্রেফতারী প্রতিরোধ করিতে গিয়া বা অন্য কোন কারণে হইয়াছে তদন্তকারী অফিসার তাহাও বিবেচনা করবেন এবং লিখিয়া রাখিবেন। কয়েদী যদি তাহার শরীর পরীক্ষা করিতে না দেয় তাহা হইলে অস্বীকৃতির কথা এবং কারণও লিখিয়া রাখিতে হইবে। তদন্তকারী…