(ক) তদন্তকারী অফিসার কোন বিরতি ব্যতীতই তদন্তকার্য সমাধা করিবার চেষ্টা চালাইয়া যাইবেন। (খ) চিঠিপত্রের মারফতে নহে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে তদন্ত করিতে চাহিলে এবং তাহা দ্রুততর হইলে তদন্তকারী অফিসার ইন্সপেক্টরকে তাহার উদ্দেশ্য জানাইয়া নিজ এলাকার বাহিরে যাইতে পারেন। (গ) তদন্তকারী অফিসারগণ ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারা অনুযায়ী তদন্তকার্য সমাধা এবং (খ) প্রবিধানের ব্যবস্থাসমূহ অপব্যবহার করিয়াছেন কিনা সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্ট তাহা দেখিবেন । (ক) প্রবিধানের নির্দেশসমূহ কড়াকড়িভাবে অনুসরণ করা হইলে সবচাইতে জটিল মামলার তদন্ত শেষ করিতেও ১৫ দিনের বেশি সময়। লাগিবার কথা নহে। (ঘ) স্থানীয়…