তদন্তকারী অফিসারকে সংশ্লিষ্ট পক্ষ এবং সাধারণ লোকদের অযথা হয়রানি করা হইতে বিরত থাকতে হইবে। তদন্তে যাহাদের সাহায্য পাইবার সম্ভাবনা রহিয়াছে কেবল তাহাদিগকে ডাকিতে হইবে। সম্ভব হইলে তদন্তাকারী অফিসারকে সাক্ষীদের বাড়ীতে যাইতে হইবে। সাক্ষিদিগকে আলাদাভাবে আনিতে হইবে এবং এমনভাবে আনিতে হইবে যাহা তাদের নিকট বব্রতকর নহে। ভাষ্য তদন্তের সময় পুলিশ অফিসারের কর্তব্যঃ সাধারণতঃ জনসাধারণের প্রতি হয়রানিমূলক আচরণ না করিয়া পুলিশ অফিসার তদন্তকার্য পরিচালনা করিবেন। তদন্তের ব্যাপারে যাদের প্রতি সমন জারি করা হবে তাহারা আসিবেন পুলিশকে সাহায্য করিতে। তদন্তকারী অফিসার সাক্ষীর বাড়িতে গিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করিবেন…