(ক) অভিযোগ বিচারকারী ম্যাজিষ্ট্রেট চূড়ান্ত আদেশে বা রায়ে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের (কেবলমাত্র তদন্তের প্রয়োজন ব্যতিরেকে) কৃত সন্ধিগ্ধ-অসদাচরণের বিষয় উল্লেখ করিবে না যদি- (১)উক্ত অসদাচরণের অভিযোগের জবাব দানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে যথেষ্ট সুযোগ দেওয়া হইয়া থাকে, অথবা (২)অভিযোগ বিশদীকরণের জন্য এই বিষয়ের উল্লিখিত প্রয়োজনিয়তা দেখা দিলে। (খ) উক্ত ম্যাজিস্ট্রেট কোন পুলিশ অফিসারের আচরণের সমালোচনা করা প্রয়োজন মনে করিলে তিনি একটি পৃথক কাগজে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ লিপিবদ্ধ করিয়া তৎক্ষণাৎ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। (গ) কোন প্রশংসামূলক মন্তব্য করা হইলে তাহাও অনুরূপভাবে জেলা…