যদি কোন থানার ওসি কোন বিষয় তদন্ত করা প্রয়োজন বলিয়া সিদ্ধান্ত গ্রহণ করেন তাহা হইলে একটি এফআইআর পাঠাইয়া দেওয়ার পর তিনি নিজে ঘটনাস্থলে রওয়ানা হইবেন অথবা তাহার একজন অধঃস্তন অফিসারকে তদন্ত করিতে পাঠাইবেন। যে মামলার অভিযোগ গুরুতর প্রকৃতির নহে এবং জানা লোকের বিরুদ্ধে অভিযোগ করা হইয়াছে [ফৌজদারী কার্যবিধির ১৫৭-ক ধারা) তাহা হইলে স্থানীয় তদন্তের প্রয়োজনীয়তা থাকে না। তবে এই ধারার সুযোগ খুব কমই গ্রহণ করা উচিত। গ্রাম এলাকায় সাক্ষীসহ অভিযোগকারী থানায় আসিয়া মামলা করিলে কেবল তখনই স্থানীয় তদন্ত এড়াইবার অনুমতি দেওয়া যাইতে পারে। শহরের অপরাধস্থল থানার নিকটবর্তী হইলে থানায় বসিয়া তদন্ত করা যাইতে…