(ক) যেকোন থানার ওসি ফৌজদারী কার্যবিধির ১৫৭-খ ধারার অধীনে একটি মামলার তদন্ত করা হইতে বিরত থাকিতে পারেন, যাহাতে তদন্তের পর্যাপ্ত ভিত্তি নাই বলিয়া মনে হয় । (খ) ফৌজদারী কার্যবিধির ১৫৭-খ ধারায় পুলিশ অফিসারকে ক্ষমতা প্রয়োগের যে সুযোগ দেওয়া হইয়াছে তাহা প্রয়োগ করিবার ব্যাপারে তিনি নিমোক্ত নীতিমালা অনুসরণ করিবেনঃ (১)নিচের (২) উপ-প্রবিধানে উল্লিখিত মামলা ব্যতীত আদালতগ্রাহ্য সকল মামলার তদন্ত করা হইবে। যদি কোন বিশেষ কারণে তদন্ত করা না হয়।তাহা হইলে কারণ লিখিয়া রাখিতে হইবে; (২) নিম্নোক্ত মামলার কোন তদন্ত করা হইবে না। (ক) মামলায় আহত ব্যক্তি তদন্ত না চাহিলে যদি না অপরাধটি কোন অপরাধ কেন্দ্রে সংঘটিত…