কোন অপরাধের খবর পাওয়া গেলে তদন্তকারী অফিসার তদন্ত আরম্ভ করিবার পূর্বে তাহাকে তদন্তে সাহায্য করিতে পারে এমন সকল রেজিস্টার বিশেষ করিয়া গ্রাম অপরাধ নোটবুকে পড়িয়া লইবেন। ভাষ্য অপরাধের ঘটনা রিপোর্ট করিবার পর তদন্তকারী অফিসারের দায়িত্বঃ কোন ঘটনার তদন্ত হইতেছে পুলিশের দায়িত্বের অন্তর্গত এবং এই ব্যাপারে সফলতা অর্জনের মাপকাঠিতে পুলিশ অফিসারের যোগ্যতা পরিমাপ করা হয়। অতএব অপরাধের ঘটনা থানায় রিপোর্ট হইলে তদন্তকারী অফিসারের দায়িত্ব হইবে ঘটনাস্থলে রওয়ানা হইবার পূর্বে ভিলেজ ক্রাইম নোটবুক ও অন্যান্য রেজিস্টার দেখা। ইহা তাহার। কাজে খুব উপকারে আসিবে। দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্যাদি সংগ্রহের কাজে ইহা…