(ক) থানার সীমানার মধ্যে সকল তদন্তের সাধারণ দায়িত্ব হইতেছে থানার ইন্সপেক্টরের। (খ) খুবই জরুরী পরিস্থিতি ব্যতীত ফৌজদারী মামলার তদন্তের ভার ইন্সপেক্টরের নিচের কোন অফিসারকে দেওয়া যাইবে না। অপরিহার্য পরিস্থিতি ২০৭-গ প্রবিধানে বর্ণিত ব্যবস্থা অনুযায়ী একজন এএসআইকে নিয়োগ করা যাইতে পারে। ভাষ্য তদন্তের দায়িত্বঃ অপরাধীর বিরুদ্ধে তথ্য-প্রমাণাদি সংগ্রহ-সংক্রান্ত তদন্তের ব্যাপারে থানা ইন্সপেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। [এইচ. এন. রিশবুদ বনাম রাজ্য মামলা (এআইআর ১৯৫৫ এসসি ১৯৬) এবং মুবারক আলীর মামলায় [এআইআর ১৯৫৯ এসসি ৭০৭, ১৯৫৯ সুপ্রীম (২) এসসিআর ২০১]। ভারতীয় সুপ্রীম কোর্ট তদন্তের ধারণা ও উদ্দেশ্য…