(ক) পি ফরম নং ৩৩ পুলিশ জানিতে চাহিয়াছে কিন্তু এফআইআর প্রয়োজন এমন সকল মামলা রেজিস্ট্রি করিয়া রাখিতে হইবে। যেমন, পৌর বা রেলওয়ে উপ-আইনের আওতাধীন মামলা ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারা ফৌজদারী কার্যবিধির ১০৭,১০৯,১১০,১৪৪ এবং ১৪৫-এর আওতাধীন মামলা ১৯২৪ সালের অপরাধী উপজাতি আইনের আওতাধীন আদালত অগ্রাহ্য মামলা, দন্ডবিধির ১৭৬,১৮২ এবং ২১১ ধারা, ১৯৩৯ সালের মোটর গাড়ি আইন এবং ১৮৬৭ সালের সরাইখানা আইনের আওতাধীন মামলাসমূহ। (খ) মোটর গাড়ির সহিত সম্পর্কিত সকল মুখোমুখি ধাক্কা, অচলাবস্থা এবং চাপা দিবার সকল ঘটনা ফরম নং ৪০৩ (কিউ) (পি ফরম ৩৪) পৃথক রেজিস্টারে লিপিবদ্ধ করিতে হইবে। ফরম দুই পাতা করিয়া ছাপা এবং বইয়ের…