(ক) কাহারও নিকট জাল নোট পাওয়া গেলে ইহার সূত্র সম্পর্কে তদন্ত আরম্ভ করিতে হইবে এবং মুদ্রা অফিসারের নিকট একটি রিপোর্ট পাঠাইতে হইবে তাহার। একটি কপি অপরাধ তদন্ত বিভাগের ডিআইজির নিকট পাঠাইতে হইবে। প্রত্যেকটি নোট বা নোটসমূহ সম্পর্কে রিপোর্টে এই সকল বিষয় উল্লেখ করিতে হইবেঃ (১) টাকার মান; (২) ধারাবাহিক অক্ষর ও নম্বর; (৩) সাধারণ নম্বর; (৪) পুরাতন টাইপের নোটের সার্কেল ও তারিখ; (৫) কোথায় পাওয়া গিয়াছে; (৬) কোন দিন পাওয়া গিয়াছে; (৭) প্রক্রিয়াজাত বা হাতের তৈয়ারি; (খ) যদি কোন জাল নোটের ব্যাপারে তদন্ত প্রয়োজনীয় বিবেচিত না হয় ওসি (ক) অনুচ্ছেদে বর্ণিত উপায়ে কারেন্সী অফিসারের নিকট একটি রিপোর্ট…