(ক) কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি উইল না করিয়া মরিয়া গেলে এবং উক্ত সম্পত্তির কোন দাবিদার না থাকিলে ১৭৯৯ সালের রেগুলেশন ৫ অনুসারে থানার ওসি উক্ত সম্পত্তির দখল লইবেন এবং বিপি ফরম নং ২৯-এ সম্পত্তির একটি তালিকা মহকুমা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইবেন। (গ) অনুচ্ছেদ অনুসারে কোন পশু আটক করা হইলে তালিকায় তাহার আনুমানিক মূল্য উল্লেখ করিতে হইবে। সম্পত্তি ছাড়িয়া দেওয়াসংক্রান্ত জেলা জজের নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করিতে হইবে। (খ) মৃত ব্যক্তি কোন স্থাবর সম্পত্তি রাখিয়া গেলে ওসি যতদূর সম্ভব উক্ত সম্পত্তি সম্পর্কে খোজ-খবর লইবেন এবং একটি স্মারকে তাহা লিপিবদ্ধ করিয়া বিপি ফরম নং ২৯-এর সহিত সংযুক্ত…