(ক) সংশ্লিষ্ট সকলকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা এবং চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করা সম্ভব না হওয়ায় গোয়েন্দা রিপোর্ট প্রচার এবং পার্শ্ববর্তী জেলা ও রেলওয়ে থানার সকল কর্মচারীর সহযোগিতা প্রয়োজন হইয়া পড়িলে বিপি ফরম নং ২৮-এ নিম্নোক্ত। মালামালসমূহের ব্যাপারে শোরগোল নোটিশ জারি করিতে হইবেঃ (১) পেশাগত মাদকদ্রব্য পাচারকারী; (২) ডাকাতি এবং সকল সংঘবদ্ধ অপরাধ যাহাতে ভ্ৰাম্যমান দল, বিদেশী বা অন্য এলাকার বাসিন্দাদের জড়িত থাকিবার ব্যাপারে সন্দেহ করা যায়; (৩) আইনানুগ হেফাজত হইতে পালাইয়া যাওয়া ব্যক্তি; (৪) পেশাগত অপরাধীদের দ্বারা প্রতারণা; (৫) ভ্ৰাম্যমান দল কর্তৃক পুলিশের তদারক উপেক্ষা করা; (৬)…