(ক) প্রবিধান ২৪,২৬ বা ২৮-এর অধীনে না হইয়া অন্য কোনভাবে কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে আনীত অসদাচরণের অভিযোগ একজন ম্যাজিষ্ট্রেটের গোচরীভূত হইলে তিনি প্রয়োজন মনে করিলে ফৌজদারী কার্যবিধির ৯০(১)(গ) ধারার অধীনে অভিযোগটিকে বিচার্য বলিয়া গ্রহন করিতে হইবে। (খ)(১)প্রবিধান ২৪,২৬ বা ২৮-এর অধীনে ব্যতীত অন্য কোনভাবে কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে আনীত গুরুতর অসদাচরণের বিষয় জ্ঞাত হওয়ামাত্র উচ্চ পর্যায়ের পুলিশ অফিসার তৎক্ষণাৎ উহা সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিবেন এবং সুপারিন্টেন্ডেন্টও তৎক্ষণাৎ উহা জেলা ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করিবেন। (২)উভয়ে হেডকোয়ার্টারে অবস্থান করিলে সুপারিন্টেন্ডেন্ট…