রেলওয়ে এলাকার মধ্যে কোন অপরাধ সংঘটনের খবর একটি জেলার থানায়। প্রদান করা হইলে সেই থানার ওসি সাদা কাগজে খবরটি লিখিবেন এবং দ্রুততম পথে সংশিষ্ট রেলওয়ে থানার ওসি’র নিকট পাঠাইবেন যাহাতে রেল পুলিশ ঘটনাটি রেজিস্ট্রি করিয়া তদন্ত করিতে পারেন। যদি এই সময় জরুরী পদক্ষেপের প্রয়োজন হয় জেলা পুলিশ আইনানুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করিবেন। রেলওয়ে এলাকার বাহিরে অনুরূপ কোন অপরাধ সংঘটনের খবর রেল পুলিশকে দেওয়া হইলে তাহারাও অনুরূপ পদক্ষেপ লইবেন। 249. When information of an offence committed within in railway limits is given at a district police-station, the Officer-in-charge of that police-station shall record…