সম্পত্তি চুরি যাইবার মামলায় অভিযোগকারীকে স্বাক্ষর করিয়া চুরি যাওয়া মালের তালিকা দিতে হইবে যাহা এফআইআর- এর সঙ্গে কোর্ট অফিসারের নিকট পাঠান হইবে। তদন্তকারী অফিসার তদন্তে সহায়তার জন্য তালিকার একটি কপি নিজের বাখবেন ।এফআইআর দানের সময় অভিযোগকারী চুরি যাওয়া মালের তালিকা দিতে ব্যর্থ হইলে তদন্তকারী অফিসার যত শীঘ্র সম্ভব তাহা দিবার জন্য তাহাকে বলিয়া দিবেন। অভিযোগকারীর স্বাক্ষরিত এই তালিকা তদন্তকারী অফিসার কোর্ট অফিসারের নিকট পাঠাইবেন। এফআইআর দানের সময় চুরি যাওয়া সম্পত্তির নিখুঁত বিবরণ। অভিযোগকারীর নিকট হইতে আদায় করিবার সকল প্রকার চেষ্টা চালাইতে হইবে। 247. In cases involving loss of property,…