(ক) ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারার অধীনে অভিযোগকারী বা খবর প্রদানকারী কর্তৃক স্বাক্ষরিত, সীলমোহরক্ত অথবা চিহ্নিত এফআইআর-এর প্রথম পৃষ্ঠাই মূল কপি বলিয়া বিবেচনা করা হইবে । মামলার ধরন অনুযায়ী কোর্ট অফিসারের মাধ্যমে তাহা সঙ্গে সঙ্গে জেলা বা মহকুমা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইতে হইবে। এফআইআর -এর প্রথম কার্বন কপি সুপারের নিকট পাঠাইতে হইবে এবং ভবিষ্যৎ সূত্রের জন্য দ্বিতীয়। কপি থানায় রাখিতে হইবে। মূল ও প্রথম কার্বন কপি ম্যাজিস্ট্রেটে ও সুপারের নিকট প্রেরণের সময় একটি কপি কার্বন কপি নহে একই সঙ্গে সার্কেল সহকারী সুপারিন্টেণ্ডেন্টের নিকট পাঠাইতে হইবে। যে মহকুমায় এসডিপিও আছে সেখানে কার্বন দিয়া সাধারণ…