(ক) কোন ম্যাজিস্ট্রেট আদালতগ্রাহ্য কোন অপরাধের তদন্ত করিবার জন্য পুলিশকে নির্দেশ দিলে (পুলিশ পূর্বে যাহার খবর জানি না) ম্যাজিস্ট্রেটের প্রেরিত লিখিত খবরই এফআইআর হিসাবে বিবেচনা করিতে হইবে। (খ) ম্যাজিস্ট্রেট পুলিশের নিকট তদন্তের জন্য মামলা গ্রহণ করিলে তাহার তারিখ নির্দিষ্ট করিয়া দিতে হইবে অথবা বিলম্ব হইলে বিলম্বের কারণ দর্শাইতে হইবে। ভাষ্য প্রাথমিক তথ্য (First Information) একাধিক হওয়া উচিত কিনাঃ একাধিক এফআইআর দায়ের করা হইলেও কিন্তু একটির বেশি প্রাথমিক তথ্য দায়ের করিবার কথা বলা নাই। [রামলাল সিং বনাম রাজ্য ;এআইআর ১৯৫৮ মধ্য প্রদেশ ৩৮০,১৯৫৮ সিআরএলজে ১৪০২) পুলিশ প্রবিধানের ২৪৫ প্রবিধানে কোন…