(ক) পুলিশের নিকট পেশকৃত সকল মামলা প্রথম দৃষ্টিতে তাহা মিথ্যা বা সত্য, গুরুতর বা সাধারণ দন্ডবিধির অধীনে শাস্তিযোগ্য বা অন্য কোন বিশেষ বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য যাহাই হউক না কেন তাহার এফআইআর গ্রহণ করিতে হইবে।১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারা অথবা পৌর, রেলওয়ে বা টেলিগ্রাফের বিরুদ্ধে কোন অপরাধের জন্য তাহা প্রযোজ্য হইবে না। (২৫৪ প্রবিধান দেখুন) (খ) কোন পুলিশ অফিসার সরকারী কর্মচারী হিসাবে দায়িত্ব পালনকালে অপদস্থ হইলে মামলা দায়ের করিবার পূর্বে ইন্সপেক্টর উপরের পদমর্যাদার একজন অফিসারের নিকট হইতে তাহাকে অনুমতি লইতে হইবে, অবশ্য ক্ষতিকর বিলম্ব ব্যতীত যদি অনুমতি গ্রহণ সম্ভব হয়। এই আদেশ মানিয়া চলা…