(ক) ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারায় উল্লিখিত আদালতগ্রাহ্য অপরাধের প্রাথমিক তথ্য ওসি বিপি ফরম ২৭-এ লিখিবেন। (খ) নিজ হাতে তথ্য লিখিয়া অফিসার এফআইআর লিখিবেন এবং তাহাতে স্বাক্ষর ও সীলমোহর দিবেন। (গ)আদালতগ্রাহ্য অপরাধের যে খবর মুখে বা কাগজে-কলমে পুলিশের নিকট আসে তাহাকে এফআইআর হিসাবে বিবেচনা করিতে হইবে। ঘটনার সহিত জড়িত কোন ব্যক্তি এই খবর দিতে পারেন অথবা শুনিয়াও দিতে পারেন, যেভাবেই হউক তাহা। এফআইআর এবং তার উপর ভিত্তি করিয়াই ফৌজদারী কার্যবিধির ১৫৭ ধারার অধীনে তদন্ত আরম্ভ করিতে হইবে। কানে শুনিয়া কোন খবর দেওয়া হইলে ওসি প্রকৃত অভিযোগকারী বা প্রত্যক্ষদর্শীর বিবৃতির জন্য অপেক্ষা করিয়া এফআইআর লিখা…