(ক) পার্শ্ববর্তী থানায় গোপন খবর প্রেরণ করা ঘটনাস্থলে তদন্তকারী অফিসার দ্রুত পৌঁছাইবার প্রয়োজনে টেলিগ্রাম করা যাইতে পারে এবং এই ধরনের টেলিগ্রামের চার্জ সার্ভিস ডাক টিকিট দিয়া পরিশোধ করিতে হইবে। এই উদ্দেশ্যে থানার ওসি’কে তাহার এলাকার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মূল্যমানের ডাক টিকিট সরবরাহ করা। হইবে। ডাক টিকিটের মজুদ কখনও শেষ হইতে পারিবে না। শেষ হইবার পূর্বেই সুপারের নিকট চাহিদাপত্র পাঠাইয়া মজুদ গড়িয়া তুলিতে হইবে। সকল টেলিগ্রাফ পত্র প্রেরণের রেজিস্টার (ফরম ১৯) উঠাইতে হইবে এবং যথাযথ স্থানে ডাক টিকিটের মূল্য উঠাইতে হইবে। সাধারণ চিঠি হইতে টেলিগ্রামের পার্থক্য বুঝাইবার জন্য মন্তব্যের কলামে…