(ক) পোস্ট মাস্টারগণ স্টেশন হাউস প্রহরীর অধীনে রাখিবার জন্য থানাকে লোহার সিন্দুক দিতে পারেন। থানায় অর্পিত নগদ টাকার সকল সিন্দুক খুঁটি, খাম্বা বা অন্য। কোন নিরাপদ বস্তুর সহিত চেইন দিয়া আটকাইয়া মাটিতে বা দেওয়ালে রাখা যাইতে পারে (ডাক ও টেলিগ্রাম গ্রন্থের ৮ ভলমের ১২০ বিধি)। চাবি পোস্ট মাস্টারের নিকট থাকিবে এবং কেবল তিনিই সিন্দুক খুলিতে পারিবেন । বাক্সে কি আছে এই ব্যাপারে পুলিশের কিছুই করণীয় নাই এবং ইহাতে কত টাকা রহিয়াছে সেই হিসাবও স্টেশন। বহিতে উঠাইবার প্রয়োজন নাই। (খ) একইভাবে জেলা ও মহকুমা সদরের সাব-রেজিস্ট্রার বাদে অন্য সকল সাবরেজিস্ট্রার এবং মফস্বলের খাসমহল তহসিল অফিস স্টেশন হাউস…