(ক) কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ দায়ের হইলেঃ (১) কোন ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকত অভিযোগের মাধ্যমে,অথবা (২) কোন পুলিশ অফিসারের নিকট দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে, যাহা তিনি ২৪৪-গ প্রবিধানের অধীনে জেলা বা মহকুমা ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করিয়াছেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ইহা নির্ধারণ করবেন যে, ফৌজদারী কাৰ্যবিধির ১৫৯-ক বা ২০২ ধারার অধীনে তদন্ত অনুষ্ঠিত হইবে কিনা। (খ) তদন্ত প্রয়োজন বলিয়া যদি তিনি সাব্যস্ত করেন তাহা হইলে একজন ম্যাজিস্ট্রেট বা একজন পুলিশ অফিসার কর্তৃক তদন্ত অনুষ্ঠানের জন্য নির্দেশ দিবেন। (গ) অভিযুক্ত ঘটনা বাহ্যতঃ অকিঞ্চিৎকর অথচ বিচার্য মনে হইলে একজন অনুরূপ…