(ক) মালখানার দরজায় নিরাপদ তালা দিতে হইবে এবং তাহার চাবি থানার ওসি’র নিকট থাকিবে, লক-আপের চাবি কর্তব্যরত প্রহরীর নিকট থাকিবে । টীকাঃ এই প্রবিধানের উদ্দেশ্যে যখন থানার সকল ইন্সপেক্টর এএসআই অনুপস্থিত থাকেন তখন একজন কনস্টেবলকে ওসি’র ভার দেওয়া যাইতে পারে। ভাষ্য মালখানা ও হাজতের চাবি-সংক্রান্ত ব্যবস্থাঃ সমস্ত মূল্যবান জিনিস ও দলিলপত্রাদি সংরক্ষণের জন্য মালখানায় একটি শক্তিশালী বাক্স রাখিতে হইবে । মালখানায় দরজার তালাচাবি বিদেশী হইতে হইবে, যাহাতে তাহা দেশে বানানো সম্ভব না হয়। থানার ভারপ্রাপ্ত অফিসার নিজেই মালখানার দায়িত্বে নিয়োজিত থাকিবেন, তবে কর্মব্যাপদেশে অন্যত্র যাইতে হইলে দায়িত্ব…