(ক) বিশেষ বাছাইকৃত কোন থানায় রিভলবার ইস্যু করা সুপারের দায়িত্ব। উক্ত থানার লোকেরা যদি নিয়মিত বিপজ্জনক অপরাধীদের লইয়া কাজ করেন এবং তাহাদের। ব্যক্তিগত নিরাপত্তা যদি বিপদগ্রস্ত হয় তখন তাহাদিগকে রিভলবার ইস্যু করা যাইতে রিভলবার ইস্যু করিবার পূর্বে সুপারকে জানাইতে হইবে যে,উক্ত থানার অন্ততঃঃ একজন ইন্সপেক্টর রিভলবার চালনায় অভিজ্ঞ । (খ) ওসি নিজে ব্যক্তিগতভাবে তাহার থানায় ইস্যুকৃত রিভলবারের নিরাপদ হেফাজত ও পরিচ্ছন্নতার জন্য দায়ী থাকিবেন। (গ) ওসি লিখিতভাবে রিভলবার ও গোলাবারুদের প্রাপ্তি স্বীকার করিবেন এবং এইগুলি থানায় রক্ষিত সরকারী সম্পত্তির হিসাবের খাতায় উঠাইতে হইবে। (ঘ) ব্যবহার করা না হইলে…