কোন সফরকারী অফিসার কাজের জন্য গাড়ি বা কোন দ্রব্য সরবরাহ করিতে বলিলে পুলিশ তাহা করিবে এবং গাড়ির ভাড়া বা দ্রব্যের মূল্য নির্ধারণ করিয়া দিবে। প্রদত্ত অর্থ গ্রহণ করিয়া জেনারেল ডায়েরীতে লিপিবদ্ধ করিতে হইবে এবং স্টেশনের নগদ হিসাবে জমা রাখতে হইবে । বিলের একটি ডুপ্লিকেট কপি প্রকৃত বিক্রেতা অথবা গাড়ির ড্রাইভারের নিকট হইতে পাওয়া রসিদের সহিত সংযুক্ত করিয়া রাখিয়া দিতে হইবে ।[১৮৬০ সালের বিধির ৮ ধারা দেখুন] 235. On receipt of requisition from an officer on tour or any other traveller for supplying vehicles or other articles to enable him to prosecute his journey, the police-station officer shall…