কোন এলাকায় মহামারী আকারে কলেরা, বসন্ত, প্লেগ বা অনুরূপ কোন ব্যাধি ব্যাপক আকারে দেখা দিলে এবং চৌকিদারী আইন বলবত থাকিলে থানার ওসি সঙ্গে সঙ্গে তাহা জেলা ম্যাজিস্ট্রেটকে স্থানীয় বোর্ডের চেয়ারম্যান এবং জেলা স্বাস্থ্য অফিসার (যেখানে জেলা স্বাস্থ্য অফিসার নাই সেখানে সিভিল সার্জনকে) অবহিত করিবেন এবং কলেরা ইনজেকশন ও ঔষধ বিতরণ করিবেন। এই ঔষধের জন্য কোন টাকা গ্রহণ করা। যাইবে না। মহামারী চলিতে থাকিলে পি ফরম ২৪-এ দৈনন্দিন রিপোর্টে রোগের বিস্তার ও মৃত্যুর সংখ্যা উল্লেখ করিতে হইবে। প্রথম রিপোর্টের দ্বিতীয় কলামে আক্রান্ত গ্রামের নাম এবং জনসংখ্যা উল্লেখ করিতে হইবে। টীকাঃ যে সকল স্থানে ইউনিয়ন পরিষদ…