চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী বিভাগের জেলাসমূহের সকল বাজার ও জেলার মালিক ও লীজগ্রহীতাদের সকল প্রকারের গবাদিপশু বিক্রয়ের হিসাব রেজিস্টারে উঠাইতে বলিতে হইবে। জেলা ম্যাজিস্ট্রেট এক ধরনের মালিক ও লীজগ্রহীতাদের মধ্যে ফয়েল ও কাউন্টার ফয়েলযুক্ত ফরম নং ৯১ বিনামূল্যে বিতরণ করিবেন । ফয়েল ছিড়িয়া ক্রেতাকে দিতে হইবে এবং কাউন্টারফয়েল হাটের কেরানী বা গোমস্তার নিকট থাকিবে। এই ধরনের একটি ফয়েল থাকিলে ক্রেতা অন্যায়ভাবে পশু আনিবার সন্দেহ হইতে মুক্তি পাইবে। পঞ্চায়েত বা ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট নিজ নিজ এলাকার ভেণ্ডারদের আবেদনের প্রেক্ষিতে ফরম নং ৯২-তে মালিকানার সনদ দিতে পারেন। বিক্রয়ের সময় এই সনদ…