(ক) ১৮৭১ সালের গবাদি পশু অবৈধ আইনের (১৯৩৪ সালের আইন ৫ দ্বারা সংশোধিত ১৮৭১ সালের ১ নং আইন ) ৩২ ধারার আওতায় কোন কর্তৃপক্ষকে নিয়োজিত করা না হইলে, পুলিশের দায়িত্ব ১৪ ধারায় বর্ণিত পদক্ষেপ গ্রহণ করা। খোয়াড় ফরম জে-তে চালান সঙ্গে না আসিলে ওসি খোয়াড় হইতে প্রেরিত কোন পশু বিক্রয় করিবেন না। পশু বিক্রয় করা হইলে ওসি খোয়ার ফরম সি জি এবং আই-তে (ফরম নং ২১১, ২১২ এবং ২১৩) প্রয়োজনীয় কথা লিপিবদ্ধ করিবেন। (খ) গবাদিপশুর খোয়াড় পরিদর্শনের কোন ক্ষমতা পুলিশের নাই তবে স্টেশনের সিনিয়র অফিসার কোন অনিয়ম দেখিয়া থাকিলে বা ব্যবস্থাপনায় ত্রুটি লক্ষ্য করিলে সার্কেল বা শহর পরিদর্শককে জানাইবেন। ভাষ্য গবাদিপশুর…