(ক) মহা ত্রিকোণমিতি জরিপের কোন স্তম্ভ পরিদর্শনের দায়িত্ব এএসআই’র নিচে নহে এমন অফিসারের দ্বারা সম্পাদন করাইতে হইবে এবং থানার ওসি নিজে এই কাজ করিবেন। চৌকিদারের আওতাধীন কোন স্তম্ভের ক্ষতি হইলে তাহা যেন সঙ্গে সঙ্গে থানাকে জানায় এই নির্দেশ দিতে হইবে। (খ) কোন ক্ষতি হইলে তাহা সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটকে জানাইতে হইবে এবং ১১১০ প্রবিধানে বর্ণিত ফরমে পহেলা জানুয়ারির পরপরই যত শীঘ্র সম্ভব সুপারের। নিকট বাৎসরিক রিপোর্ট পাঠাইতে হইবে। টীকাঃ যেই সকল এলাকায় ইউনিয়ন পরিষদ রহিয়াছে সেখানে এই দায়িত্ব তাহাদের এবং সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্টের উপর ন্যস্ত করা হইয়াছে। 230. (a) Inspections of the…