(ক) মাটির নিচে ঢাকিয়া যাওয়া মূর্তি,মুদ্রা বা অন্য কোন সম্পদ সম্পর্কে সুপারের মারফত কালেক্টরকে অবহিত করিতে হইবে। (খ) লুক্কায়িত সম্পদ অথবা মাটির নিচে ঢাকিয়া যাওয়া যেকোন মূল্যবান সামগ্রী সম্পর্কিত আইন হইতেছে ১৮৭৮ সালের গুপ্ত সম্পদ আইন। দশ টাকা মূল্যের অধিক কোন গুপ্ত সম্পদ কাহারও নজরে পড়িলে লিখিতভাবে কালেক্টরকে জানাইতে হইবে ।যথাযথ তদন্তের পর কালেক্টর সম্পত্তিটি মালিকানাধীন ঘোষণা করিলে তিনি সম্পত্তিটি যিনি দেখিতে পাইয়াছেন এবং যাহার জায়গায় লুক্কায়িত ছিল তাহার মধ্যে বন্টন করিয়া দিবেন, অথবা যে দেখিয়াছে তাহাকে দিয়া দিবেন বা আইনানুযায়ী সরকারের পক্ষ হইতে হুকুম দখল করিয়া লইবেন। 228. (a)…