(ক) ১৯৪০ সালের বিস্ফোরক বিধির ১৪০ ধারার অধীনে পুলিশ ইন্সপেক্টর বা। তাহার উপরের মর্যাদার যেকোন অফিসার তাহার এলাকার লাইসেন্সপ্রাপ্ত বিস্ফোরক আছে এমন- (১) যেকোন স্থান, বাহন ও জাহাজে প্রবেশ, পরিদর্শন ও পরীক্ষা করিতে পারিবেন যদি তিনি মনে করেন ১৯৪০ সালের বিস্ফোরক বিধির অধীনে লাইসেন্স পাইয়া বিস্ফোরক তৈয়ারি, প্রক্রিয়াকরণ, বিক্রয়,পরিবহন ও আমদানি করিতে গিয়া বিস্ফোরক আইন ১৮৮৪ (১৮৮৪-এর ৪) অথবা উল্লেখিত বিধি লংঘন করা হইতেছে ; (২) বিস্ফোরকের অনুসন্ধান; (৩) মূল্য পরিশোধ করিয়া বিস্ফোরকের নমুনা গ্রহণ এবং (৪) উল্লিখিত বিধি লংঘন করা হইয়াছে এমন বিশ্বাসের কারণ থাকিলে বিস্ফোরক আটক ,অপসারণ, প্রয়োজনবোধে…