ফেরী নৌকার অতিরিক্ত বোঝাই রোধ করিবার জন্য ওসি নিজে অথবা তাহার অধঃস্তন কর্মচারীদের মারফত ফেরী চলাচলের উপর সর্বক্ষণ তদারক রাখিতে হইবে। অতিরিক্ত যাত্রী বোঝাই অভ্যাসে পরিণত হইলে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট করিতে হইবে। 222. In the neighbourhood of much-frequented ferries, Officers-in-charge of police-stations shall exercise constant supervision personally and through their subordinates, in order to prevent the overloading of boats. When habitual overloading is observed it is their duty to report to the District Magistrate.