(ক) ইউনিফরম বা সাদা পোশাকে আগত পুলিশ অফিসারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হইবার পর তাহার অনুরোধে স্টেশন মাস্টার যে দায়িত্ব পালন করিবেন- (১) চাহিবামাত্র বিপি ফরম ১৮ টেলিগ্রাম করিবার জন্য বার্তা গ্রহণ করিবেন। (২) চাহিবামাত্র বি পি ফরম ২১-এর ভাড়া গ্রহণ না করিয়াই রেল ভ্রমণের টিকিট ইস্যু করিবেন। (খ) সন্দেহজনক ব্যক্তির গন্তব্য অজানা থাকিলে বা টিকিট গ্রহণের সময় না থাকিলে পুলিশ অফিসার গার্ড বা অন্য কোন রেল অফিসারকে বলিয়া বিনা টিকিটেই রেল ভ্রমণ করিতে পারিবেন । গন্তব্যে পৌছাইবার পর পরই তিনি স্টেশন মাস্টারের নিকট রিপোর্ট করিবেন এবং বি পি ফরম ২২ পূরণ করিবেন। স্টেশন মাস্টার সত্বর পরিশোধের জন্য ফরমে…