প্লাটফরম পরিস্কার রাখিবার জন্য ইউনিফরম অথবা সাদা পোশাকে অফিসার প্রেরণ করা হইলে তাহারা একজন গেজেটেড পুলিশ অফিসারের নিকট হইতে স্থানীয় সিনিয়র রেলওয়ে পুলিশ অফিসারের নিকট চিঠি লইয়া যাইবেন অথবা রেলের পুলিশ সুপারকে তাহাদের প্রেরণের কথা পূর্বাহ্নে জানাইতে হইবে। যেই সকল লোককে গোয়েন্দা গ্রেফতারী পরোয়ানা দেওয়া হয় ইহার ফলে অবশ্য তাহার প্রয়োজন শেষ হইয়া যাইবে না। অফিসার উপস্থিত সিনিয়র রেল পুলিশ অফিসারের নির্দেশ মান্য করিলে সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য রেল পুলিশ তাহাকে সর্বাত্মক সুযোগ-সুবিধা দিবে। তাহাদের কার্য সম্পাদনের জন্য সবচাইতে উপযুক্ত স্থানে অবস্থান গ্রহণ করিতে দেওয়া হইবে এবং তাহাদের…