(ক) এই প্রবিধানে বা অপর কোন আইনে উল্লেখ থাকা ব্যতিরেকে পুলিশের উপর মহকুমা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও অন্যান্য সাব-অর্ডিনেট ম্যাজিস্ট্রেটগণের অনুরূপ হইবে, তবে স্বীয় এখতিয়ারাধীন এলাকার সকল থানা বৎসরে অন্ততঃ একবার পরিদর্শন করা প্রত্যেক মহকুমা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। পরিদর্শনকালে মহকুমা ম্যাজিষ্ট্রেটগণ ১৯ প্রবিধান জেলা ম্যাজিস্ট্রেটগণকে প্রদত্ত নির্দেশ অনুসরণ করবেন। তিনি মামলাসমূহের প্রস্তুতকরুণ ও বিচার-সংক্রান্ত বিষয়ে নির্দেশ দিতে পারিবেন, কিন্তু পুলিশের উপর নির্বাহী নির্দেশ জারি করিবার এখতিয়ার তাঁহাদের নাই। কোন বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন মনে করলে তিনি তাহা কেবলমাত্র জেলা ম্যাজিস্ট্রেটের…