একটি থানায় বরাদ্দকৃত পুলিশের মধ্য হইতে উক্ত থানার গুরুত্বপূর্ণ রেল স্টেশন বা স্টীমার ঘাটে এএসআই বা কনস্টেবল পাঠানো যাইতে পারে। পাঠাইবার উদ্দেশ্যের সহিত সঙ্গতি রাখিয়া তাহারা ইউনিফরম বা সাদা পোশাকে যাইতে পারে তবে যে পোশাকই থাকুক না কেন স্থানীয় সন্দেহভাজন ব্যক্তি এবং পর্যবেক্ষণাধীন লোকদের। সম্পর্কে তাহাদের সম্পূর্ণ জ্ঞান থাকিতে হইবে। ফৌজদারী কার্যবিধির ৫৪ ও ১৫১ ধারায় তাহাদের গ্রেফতারের ক্ষমতা ব্যাখ্যা করা হইয়াছে। যদি তাহাদিগকে প্রধানত যানবাহন নিয়ন্ত্রণের জন্যে স্টীমার ঘাটে পাঠানো হয় তাহা হইলে তাহাদিগকে ইউনিফরমে যাইতে হইবে এবং যাত্রীদের গতি নিয়ন্ত্রণের জন্য ১৮৬১ সালের পুলিশ আইনের ৩১…