(ক) পার্শ্ববর্তী জেলার সীমান্তবর্তী থানার খারাপ লোক সম্পর্কে ব্যক্তিগত জ্ঞান অর্জনের জন্য পুলিশ সুপার তাহার প্রত্যেকটি সীমান্তবর্তী থানা হইতে একজন করিয়া কনস্টেবলকে পার্শ্ববর্তী জেলার প্রত্যেকটি সীমান্তবর্তী থানায় সেই থানার একজন কনস্টেবলের বিনিময়ে ৩ হইতে ৬ মাসের জন্য পাঠাইবেন। (খ) যে কনস্টেবলকে পাঠানো হইল তাহার বেতন ও পোশাক ব্যতীত সকল। ব্যাপারে সংশ্লিষ্ট জেলার সহিত সংযুক্ত থাকিবে এবং যে থানায় তাহাকে পাঠানো। হইয়াছে সেই থানার ওসি’র নিয়ন্ত্রণে কাজ করিবে। (গ) যে থানায় কনস্টেবলকে পাঠানো হইল সেই থানার ওসি উক্ত কনস্টেবল তাহার নিজ থানায় যাইবার পূর্বে এই মর্মে সার্টিফিকে দিবেন যে কনস্টেবলটি…