(ক) পুলিশের সহিত সম্পর্কিত কোন আইনের পরিবর্তন বা পরিবর্ধন হইলে এবং কোন সার্কুলার আসিয়া থাকিলে যাহার সম্পর্কে পুলিশের জানা আবশ্যক থানার ওসি’র দায়িত্ব হইবে তাহার অধীনস্থ অফিসার, হেড কনস্টেবল এবং কনস্টেবলরা পুরাপুরি না। বুঝ পর্যন্ত তাহা তাহাদের শুনাইয়া বারবার পাঠ করা এবং ব্যাখ্যা করা। খারাপ চরিত্রের অধিকারী দুষ্ট প্রকৃতির লোকদের নাম, চারিত্রিক বৈশিষ্ট্য ও গতিবিধি এবং সকল পলাতক অপরাধীর (পুলিশ যাহাদের সন্ধানে রহিয়াছে) বিবরণ ও ব্যখ্যা-সম্বলিত। নামের তালিকা সম্পর্কেও এএসআই এবং কনস্টেবলদের পুরাপুরি নির্দেশ দিতে হইবে। (খ) চৌকিদারদিগকেও জানাইতে হইবে কি ধরনের অপরাধের জন্য তাহারা গ্রেফতার করিতে…